Dhaka ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ মোঃ সম্পাদক রবিউল আলম পত্নীতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান ডেঙ্গু নিয়ন্ত্রণে গাইবান্ধায় জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবিতে বান্দরবানে বিপ্লবী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন নড়াইলের নড়াগাতী হাসান শেখ হত্যা: কলাবাড়িয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে।

দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ

  • রনজিৎ সরকার রাজ
  • আপডেটের সময়: ০৮:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১২২ সময় দেখুন

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরলে বসতবাড়ি থেকে সংযোগ সড়কে চলাচলে বাধা, রাস্তা কেটে দেওয়া ও বেড়া দিয়ে পথ বন্ধের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এ সময় মানববন্ধনে বাধা দেওয়ার পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা, ধাক্কাধাক্কি এবং ক্যামেরা-মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টার করে প্রতিপক্ষরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের নলদিঘী পশ্চিমপাড়া গ্রামের ওই সংযোগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের অভিযোগ, প্রায় ২০০ মিটার দীর্ঘ সংযোগ সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে নলদিঘী পশ্চিমপাড়ার ২৮টি পরিবার চলাচল করে আসছে। কিন্তু রবিউল ইসলাম বিভিন্ন সময় রাস্তা কেটে গর্ত করে রাখা, রাস্তার পাশে কাঁটাতারের বেড়া দেওয়াসহ নানা উপায়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রবিউল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪৩) ছেলে নিশাত (২৫), সিরাজুল ইসলামের স্ত্রী শহরবানু (৫০) ও তার ছেলে সোহেল রানা (৪৩) । অভিযোগ রয়েছে, তারা মানববন্ধনে আসা লোকজনের ফেস্টুন কেড়ে নিয়ে পানিতে ফেলে দেন এবং তাদের গালিগালাজ করেন।
এ সময় মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও হেনস্তা করে। সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা এবং শরীরে হাত দেওয়ার অভিযোগও করেছেন তারা।
স্থানীয় রেজাউল ইসলাম বাবু বলেন, গত রমজান মাসে এ রাস্তা নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় মুরব্বি, জনপ্রতিনিধি ও উভয় পক্ষের আলোচনায় একটি আপসনামা করা হয়। সেখানে রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ভবিষ্যতে রাস্তায় কোনো ধরনের বাধা সৃষ্টি করবেন না বলে সম্মতি দেন। কিন্তু পরবর্তীতে আবারও রাস্তা নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয় মামুনুর রশিদ বলেন, রবিউল ইসলামের শ্বশুর আশরাফ আলী জীবিত থাকা অবস্থায় এলাকার মানুষের চলাচলের জন্য জমির পাশ দিয়ে রাস্তাটি ব্যবহারের সুযোগ দেন। পরবর্তীতে জমির মালিকানা নিয়ে পরিবর্তন আসার পর থেকেই চলাচলের রাস্তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ

দৈনিক প্রাণের বাংলাদেশ এর দিনাজপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান জন বলেন, মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে দিনাজপুর থেকে চারজন সাংবাদিক সেখানে যান। ছবি তোলার সময় কয়েকজন তাদের ওপর চড়াও হন। ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করে । ঘটনার ভিডিও ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে

ঘটনার পর দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিমকে বিষয়টি জানানো হলে তিনি বিরল থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। পরে উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।
সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভিডিও ফুটেজে কয়েকজন নারীকে সাংবাদিকদের গায়ে হাত দিতে দেখা গেছে। ঘটনাটি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ মোঃ সম্পাদক রবিউল আলম

দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ

আপডেটের সময়: ০৮:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরলে বসতবাড়ি থেকে সংযোগ সড়কে চলাচলে বাধা, রাস্তা কেটে দেওয়া ও বেড়া দিয়ে পথ বন্ধের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এ সময় মানববন্ধনে বাধা দেওয়ার পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা, ধাক্কাধাক্কি এবং ক্যামেরা-মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টার করে প্রতিপক্ষরা।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের নলদিঘী পশ্চিমপাড়া গ্রামের ওই সংযোগ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের অভিযোগ, প্রায় ২০০ মিটার দীর্ঘ সংযোগ সড়কটি দিয়ে দীর্ঘদিন ধরে নলদিঘী পশ্চিমপাড়ার ২৮টি পরিবার চলাচল করে আসছে। কিন্তু রবিউল ইসলাম বিভিন্ন সময় রাস্তা কেটে গর্ত করে রাখা, রাস্তার পাশে কাঁটাতারের বেড়া দেওয়াসহ নানা উপায়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রবিউল ইসলামের স্ত্রী নার্গিস বেগম (৪৩) ছেলে নিশাত (২৫), সিরাজুল ইসলামের স্ত্রী শহরবানু (৫০) ও তার ছেলে সোহেল রানা (৪৩) । অভিযোগ রয়েছে, তারা মানববন্ধনে আসা লোকজনের ফেস্টুন কেড়ে নিয়ে পানিতে ফেলে দেন এবং তাদের গালিগালাজ করেন।
এ সময় মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও হেনস্তা করে। সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা এবং শরীরে হাত দেওয়ার অভিযোগও করেছেন তারা।
স্থানীয় রেজাউল ইসলাম বাবু বলেন, গত রমজান মাসে এ রাস্তা নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় মুরব্বি, জনপ্রতিনিধি ও উভয় পক্ষের আলোচনায় একটি আপসনামা করা হয়। সেখানে রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ভবিষ্যতে রাস্তায় কোনো ধরনের বাধা সৃষ্টি করবেন না বলে সম্মতি দেন। কিন্তু পরবর্তীতে আবারও রাস্তা নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয় মামুনুর রশিদ বলেন, রবিউল ইসলামের শ্বশুর আশরাফ আলী জীবিত থাকা অবস্থায় এলাকার মানুষের চলাচলের জন্য জমির পাশ দিয়ে রাস্তাটি ব্যবহারের সুযোগ দেন। পরবর্তীতে জমির মালিকানা নিয়ে পরিবর্তন আসার পর থেকেই চলাচলের রাস্তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  দশমিনায় শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার..

দৈনিক প্রাণের বাংলাদেশ এর দিনাজপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান জন বলেন, মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে দিনাজপুর থেকে চারজন সাংবাদিক সেখানে যান। ছবি তোলার সময় কয়েকজন তাদের ওপর চড়াও হন। ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করে । ঘটনার ভিডিও ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  বান্দরবানে সাড়ে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, নারী আটক

ঘটনার পর দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিমকে বিষয়টি জানানো হলে তিনি বিরল থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। পরে উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।
সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভিডিও ফুটেজে কয়েকজন নারীকে সাংবাদিকদের গায়ে হাত দিতে দেখা গেছে। ঘটনাটি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল বদলি দুদকের অনুসন্ধানের দাবি