Dhaka ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কালিয়ায় ডেঙ্গু আক্রান্ত ডা. বুলবুল কবিরের ছেলেকে দেখতে যুবদল নেতাকর্মীরা আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ৫ সম্ভাব্য প্রার্থী নওগাঁ অজ্ঞান পার্টি ও ছিনতাই কারির ৩ সদস্য গ্রেফতার বান্দরবানের দুর্গম এলাকার ১৯ তরুণকে ফ্রিজ-এসি মেরামতে দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করল সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে টেকসই পানির উৎস নিশ্চিত করতে ঝর্ণা পুনরুজ্জীবিত করতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান

নজরুল বর্ষ উপলক্ষে বান্দরবান সদরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • মুহাম্মদ আকাশ
  • আপডেটের সময়: ০৩:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন
  • নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বান্দরবান সদর উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, বান্দরবান সদর-এর উদ্যোগে গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মোট ৬টি ইভেন্টে ১২টি ক্যাটাগরিতে ২০টির অধিক আইটেমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, মূল অনুষ্ঠান পরবর্তীতে অনুষ্ঠিত হওয়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয়। প্রতিযোগিতা আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এমদাদ, ইউআরসি ও এটিইও করিমসহ সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিচারকের দায়িত্ব পালন করেন। এর মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জাহাঙ্গীর,বান্দরবান ইসলামি সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক ক্বারী মো.ইলিয়াস,সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহ আলম’সহ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কয়েকজন শিক্ষক ছিলেন।

এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব হিসেবে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, নাট্যকার দীলিপ এবং চিত্রশিল্পী আমিনুর রহমান প্রতিযোগিতা আয়োজক কমিটিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁরা পুরো প্রতিযোগিতায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় প্রায় ৬০ জন বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজয়ীদের চূড়ান্ত সংখ্যা হিসাব-নিকাশ শেষে নিশ্চিত করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন

নজরুল বর্ষ উপলক্ষে বান্দরবান সদরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬