Dhaka ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কালিয়ায় ডেঙ্গু আক্রান্ত ডা. বুলবুল কবিরের ছেলেকে দেখতে যুবদল নেতাকর্মীরা আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ৫ সম্ভাব্য প্রার্থী নওগাঁ অজ্ঞান পার্টি ও ছিনতাই কারির ৩ সদস্য গ্রেফতার বান্দরবানের দুর্গম এলাকার ১৯ তরুণকে ফ্রিজ-এসি মেরামতে দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করল সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে টেকসই পানির উৎস নিশ্চিত করতে ঝর্ণা পুনরুজ্জীবিত করতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান

নড়াইলের নড়াগাতীতে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ সহ আহত ৮

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে বুধবার সকালে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছে।

আরও পড়ুনঃ  নওগাঁ অজ্ঞান পার্টি ও ছিনতাই কারির ৩ সদস্য গ্রেফতার

প্রাথমিক ভাবে জানা গেছে, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ  পোরশায় ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকান্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা গুলিতে আহত হয়েছেন কিনা। চিকিৎসক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। এছাড়া কোন ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। #

Tag :
জনপ্রিয় পোস্ট

স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন

নড়াইলের নড়াগাতীতে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ সহ আহত ৮

আপডেটের সময়: ০৮:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬