
নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি’র) মাদক বিরোধী অভিযানে নড়াইলের চিন্হিত মাদক ব্যবসায়ী কামরুল শেখ কে ১২ পিচ ইয়াবাসহ সদর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়। নড়াইল জেলা গোয়েন্দা শাখা’র এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ নড়াইল সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর থেকে দীর্ঘ দিনের ইয়াবা ব্যবসায়ী কামরুল শেখ কে আটক করতে সক্ষম হয় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়,গত (২৮ অক্টোবর) বুধবার সন্ধায় গোপন সংবাদের বিত্তিতে নড়াইল সদর হাসপাতালের সামনে থেকে কুড়িগ্রাম এর মৃত- নাসির উদ্দীন শেখ এর ছেলে চিন্হিত মাদক ব্যবসায়ী কামরুল শেখ কে আটক করে তাকে তল্লাশি করলে তার পরিহিত টাউজারের পকেট থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটা মোটরসাইকেল একটা নোকিয়া বাটন মোবাইল ফোন এবং ৩৫০৪০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় এবং মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
মো:কামাল মোল্লা 




















