Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ির ফাক্রিকাটায় ২০ হাজার ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ শফিকুল হাসান (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

বুধবার ২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১টা ১০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি-এর একটি বিশেষ টহলদল ফাক্রিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে শফিকুল হাসানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানের সময় অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

নাইক্ষ্যংছড়ির ফাক্রিকাটায় ২০ হাজার ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেটের সময়: ০১:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬