Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পহরডাঙ্গা ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা আলহাজ্ব ঠাকুর আবুল আজম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রবীণ নেতা আলহাজ্ব ঠাকুর আবুল আজম। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকা এই নেতা বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

আলহাজ্ব ঠাকুর আবুল আজম কালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির একাধিকবারের সদস্য, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির একাধিকবারের সভাপতি এবং বর্তমানে নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

তিনি জানান, ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও দলের কঠিন সময়ে বিচলিত না হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। দলের আদর্শ ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

আলহাজ্ব ঠাকুর আবুল আজম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছি এবং দলের দুঃসময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। পহরডাঙ্গা ইউনিয়নের একজন প্রবীণ রাজনৈতিক কর্মী হিসেবে আমি আশা করি, দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে।”

আরও পড়ুনঃ  নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে উঠান বৈঠক ​মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নে একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ১ নম্বর ওয়ার্ডের মকিমপুর পশ্চিমপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সহস্রাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলাম বলেন, "নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।" ​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সব নাগরিক সেবা হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “দলীয় মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে যোগ্য মনে করে, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানাব। দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে তাঁকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে তিনি জানান, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে দলের স্বার্থ তাঁর কাছে বড়। দলীয় মনোনয়ন যিনি পাবেন, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার।

আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব ঠাকুর আবুল আজমের এই মনোনয়ন প্রত্যাশা স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও দলের প্রতি আনুগত্যকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

পহরডাঙ্গা ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা আলহাজ্ব ঠাকুর আবুল আজম

আপডেটের সময়: ০১:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬