
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মঙ্গলবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং চাটমোহর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার চিথলিয়া ও বলরামপুর এবং চাটমোহর উপজেলার বাঘলবাড়ি ও হান্ডিয়াল এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৫ (পাঁচ) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা।
আটককৃত ব্যক্তিরা হলো:
১) মোঃ আইবর রহমান (৫২)
পিতা- মৃত. আলিমুদ্দিন,
সাং- চিথলিয়া, থানা ও জেলা- পাবনা।
২) মোঃ ইমরান হোসেন (২২)
পিতা- মৃত. কালাম,
সাং- বলরামপুর, থানা ও জেলা- পাবনা।
৩) মো: শেখ ইউসুফ (৩০)
পিতা- মৃত আব্দুল কাদের
সাং- হামকুড়িয়া, থানা- তারাশ, জেলা- সিরাজগঞ্জ।
৪) মো:কাওসার আলী (২২)
পিতা- মো: ইউনুস প্রামানিক
সাং- হামকুড়িয়া, থানা- তারাশ, জেলা- পাবনা।
৫) মো: নাজমুল হক (৩৪)
পিতা- মৃত আব্দুল মান্নান
সাং-স্থলবাড়ি, থানা- চাটমোহর, জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক সোহান, উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, সেপ্টেম্বর ২০২৬ মাসে অদ্যবধি মোট ৩২ জন কে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে এবং মাদকের আগ্রাসন রোধে ভবিষ্যতেও এসকল অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 























