
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ২২/০৭/২০২৬ ইং তারিখ রাত্রী অনুমান ২১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম তাঁতিপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক (৬০), পিতাঃ মৃত কিনা মন্ডল, সাং-বড়গ্রাম (তাঁতিপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত লুঙ্গির ডান কোচায় ১টি সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট ১৬৯ (একশত উনসত্তর) গ্রাম শুকনো গাঁজা, যাহার মূল্য অনুমান=৬৭৬০/-টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ১টি মাদক মামলা বিচারাধীন আছে।
প্রতিবেদকের নাম 




















