Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫ নম্বর ফুলছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজহারুল হান্নানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা দেখা দিয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশ তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে আজহারুল হান্নান ইউনিয়নের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। বিশেষ করে নদীভাঙনকবলিত ও চরাঞ্চলের মানুষের দুর্ভোগের সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং খাদ্যসহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর ভাষ্য, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের সময় এতিম, বিধবা, অসচ্ছল পরিবার এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় চেয়ারম্যান হান্নান বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা করার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা করেছেন বলেও জানান তারা।
স্থানীয়দের আরও দাবি, ইউনিয়নের রাস্তাঘাট, সেতু-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি ভূমিকা রেখেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দিতে কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই সহযোগিতা করার কথাও জানিয়েছেন কয়েকজন সুবিধাভোগী।
সেই সাথে তাদের দাবি, চেয়ারম্যান আজহারুল হান্নান মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যার কথা শোনার চেষ্টা করেছেন।
এলাকার সুশিক্ষিত ও সচেতন মহলের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগতভাবে আজহারুল হান্নানকে তারা ন্যায়পরায়ণ ও মানুষের প্রতি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনে করেন। এ কারণে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দল-মতের ঊর্ধ্বে উঠে যোগ্য প্রার্থী হিসেবে তাকে পুনরায় চেয়ারম্যান পদে দেখতে চান—এমন মতও রয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আগামী দিনেও চেয়ারম্যান আজহারুল হান্নান এলাকার মানুষের পাশে থেকে নদীভাঙন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন।
তবে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া ও ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। স্থানীয়দের বক্তব্য, তারা আজহারুল হান্নানের মতো জনপ্রতিনিধি চান, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সাধারণ মানুষের কথা শুনবেন এবং সংকটের সময়ে পাশে দাঁড়াবেন।

আরও পড়ুনঃ  নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে উঠান বৈঠক ​মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নে একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ১ নম্বর ওয়ার্ডের মকিমপুর পশ্চিমপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সহস্রাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলাম বলেন, "নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।" ​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সব নাগরিক সেবা হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান

আপডেটের সময়: ০৮:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৫ নম্বর ফুলছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজহারুল হান্নানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা দেখা দিয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশ তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে আজহারুল হান্নান ইউনিয়নের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। বিশেষ করে নদীভাঙনকবলিত ও চরাঞ্চলের মানুষের দুর্ভোগের সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং খাদ্যসহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর ভাষ্য, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনের সময় এতিম, বিধবা, অসচ্ছল পরিবার এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় চেয়ারম্যান হান্নান বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা করার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা করেছেন বলেও জানান তারা।
স্থানীয়দের আরও দাবি, ইউনিয়নের রাস্তাঘাট, সেতু-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি ভূমিকা রেখেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দিতে কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই সহযোগিতা করার কথাও জানিয়েছেন কয়েকজন সুবিধাভোগী।
সেই সাথে তাদের দাবি, চেয়ারম্যান আজহারুল হান্নান মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে বিভিন্ন সমস্যার কথা শোনার চেষ্টা করেছেন।
এলাকার সুশিক্ষিত ও সচেতন মহলের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগতভাবে আজহারুল হান্নানকে তারা ন্যায়পরায়ণ ও মানুষের প্রতি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনে করেন। এ কারণে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দল-মতের ঊর্ধ্বে উঠে যোগ্য প্রার্থী হিসেবে তাকে পুনরায় চেয়ারম্যান পদে দেখতে চান—এমন মতও রয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আগামী দিনেও চেয়ারম্যান আজহারুল হান্নান এলাকার মানুষের পাশে থেকে নদীভাঙন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবেন।
তবে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া ও ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। স্থানীয়দের বক্তব্য, তারা আজহারুল হান্নানের মতো জনপ্রতিনিধি চান, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সাধারণ মানুষের কথা শুনবেন এবং সংকটের সময়ে পাশে দাঁড়াবেন।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ