Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

বান্দরবানে বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল

  • মুহাম্মদ আকাশ
  • আপডেটের সময়: ০৬:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭২ সময় দেখুন

বাংলাদেশ মসজিদ মিশন, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেল ৩টায় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেইটে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক আল্লামা মুফতি আলী হাসান উসামা।

বিশেষ ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের অধ্যাপক আল্লামা ড. বি এম মফিজুর রহমান আজহারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্ঞানগর্ব দ্বীনি আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যাপক মাওলানা মো. আব্দুল আউয়াল, বান্দরবান বাজার শাহী জামেমসজিদ খতিব মাওলানা আলহাজ্ব ক্বারী এহসানুল হক আল মুঈন,বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম হাফেজ ক্বারী মাও: মুহাম্মদ মুজিবুল হক, বাংলাদেশ মসজিদ মিশন বান্দরবান জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুল ছালাম আজাদ, অধ্যাপক ওসমান গনি, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, জেলা পরিষদ সদস্য আবদুল মাবুদ।

মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশন বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ বদিউল আলম।

বক্তারা বলেন, সীরাতুন্নবী (সা.) হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, চরিত্র ও আদর্শের অনুসরণ। তাঁর জীবনে ছিল সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবিকতা, ক্ষমাশীলতা ও শান্তির অনন্য শিক্ষা। তিনি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার পাশাপাশি আল্লাহর প্রতি আনুগত্য ও নৈতিক জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বানই সীরাতুন্নবী (সা.)-এর অন্যতম মূল শিক্ষা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

বান্দরবানে বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে বিশাল সীরাতুন্নবী (সা.) মাহফিল

আপডেটের সময়: ০৬:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬