Dhaka ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে। পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়াগাতীতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের ডেঙ্গুতে মৃত্যু কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

  • মুহাম্মদ আকাশ
  • আপডেটের সময়: ০৮:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭২ সময় দেখুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রুমা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দিন তুষার, চনু মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং এডভোকেট উম্যাসিং মারমা।

আরও পড়ুনঃ  কালিয়ার নড়াগাতীতে শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়ান বম।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজা বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে তিনি আশা করেন। জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পার্বত্য জেলার মানুষের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং বলেন, বান্দরবান পার্বত্য জেলার মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পার্বত্য জেলা পরিষদ কাজ করবে। প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনগণের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজন ও প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক

তিনি আরও বলেন, বান্দরবানের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়নে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আপডেটের সময়: ০৮:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রুমা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দিন তুষার, চনু মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং এডভোকেট উম্যাসিং মারমা।

আরও পড়ুনঃ  লামায় উপজেলায় জিয়া মঞ্চ’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়ান বম।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজা বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে তিনি আশা করেন। জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পার্বত্য জেলার মানুষের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  এমপি ডা. ইকরামুল বারী টিপুর রোগমুক্তি কামনায় প্রসাদপুর দলিল লেখক সমিতির দোয়া