Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মান্দায় ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবি, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর মান্দায় ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়েছেন তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বৈলশিং মধ্যপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৈলশিং সাহাপাড়া গ্রামের ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শফি প্রামাণিকের ছেলে মো. আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী তরুণীর ফুফু সেলিনা বেগম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ঘটনার দিন মাগরিবের আজানের পর পরিবারের সদস্যরা নামাজসহ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার কাজও চলছিল। এ সময় পানি খাওয়ার কথা বলে অভিযুক্ত আল মামুন বাড়িতে প্রবেশ করেন। পরে তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় ধস্তাধস্তিতে তরুণীর পরনের কাপড় ছিঁড়ে যায়। তার চিৎকার শুনে তিনি ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন বলেও দাবি করেন সেলিনা বেগম।
তিনি আরও বলেন, তরুণীর মা দুই বছর আগে মারা গেছেন। তার বাবা শারীরিক প্রতিবন্ধী এবং ঠিকমতো কথা বলতে পারেন না। পরিবারের এমন অসহায় পরিস্থিতিতে তারা ন্যায়বিচার ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, একজন অসহায় তরুণীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করার পরিবর্তে উল্টো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কয়েকজন ব্যক্তি অভিযুক্তের পক্ষে অবস্থান নিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বক্তারা অপপ্রচার চালানোর অভিযোগে ফারুক প্রামাণিক, জামান প্রামাণিক ও এমদাদুল মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না করা এবং কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ
Tag :
জনপ্রিয় পোস্ট

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত

মান্দায় ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবি, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৬:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নওগাঁর মান্দায় ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়েছেন তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বৈলশিং মধ্যপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বৈলশিং সাহাপাড়া গ্রামের ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শফি প্রামাণিকের ছেলে মো. আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে। বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী তরুণীর ফুফু সেলিনা বেগম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ঘটনার দিন মাগরিবের আজানের পর পরিবারের সদস্যরা নামাজসহ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার কাজও চলছিল। এ সময় পানি খাওয়ার কথা বলে অভিযুক্ত আল মামুন বাড়িতে প্রবেশ করেন। পরে তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় ধস্তাধস্তিতে তরুণীর পরনের কাপড় ছিঁড়ে যায়। তার চিৎকার শুনে তিনি ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন বলেও দাবি করেন সেলিনা বেগম।
তিনি আরও বলেন, তরুণীর মা দুই বছর আগে মারা গেছেন। তার বাবা শারীরিক প্রতিবন্ধী এবং ঠিকমতো কথা বলতে পারেন না। পরিবারের এমন অসহায় পরিস্থিতিতে তারা ন্যায়বিচার ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, একজন অসহায় তরুণীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করার পরিবর্তে উল্টো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কয়েকজন ব্যক্তি অভিযুক্তের পক্ষে অবস্থান নিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় বক্তারা অপপ্রচার চালানোর অভিযোগে ফারুক প্রামাণিক, জামান প্রামাণিক ও এমদাদুল মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না করা এবং কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র