Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে চোরচক্রের সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার—পুলিশের অভিযানে সাফল্য

  • মোঃ সুজন মাহমুদ
  • আপডেটের সময়: ১১:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪১ সময় দেখুন

নাটোরের লালপুরে মোটরসাইকেল চুরির ঘটনায় চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে লালপুর বাজারের ত্রিমোহনী মোড় এলাকায় একটি চায়ের দোকানের পাশে রাখা নাটোর মেট্রো-হ-১৩-০৭৩৫ নম্বরের কালো রঙের বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মিঠু সিকদার লালপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তের দায়িত্ব পেয়ে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আল মাসুম মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে পালিদেহা (খাঁপাড়া) এলাকায় একটি রাস্তা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ ইফতেখার আহম্মেদ ফয়সাল নাহিদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় এবং বর্তমানে উল্লাপাড়ায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তৎপর হয়। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের এ ধরনের দ্রুত অভিযানকে স্থানীয়দের মধ্যে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

লালপুরে চোরচক্রের সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার—পুলিশের অভিযানে সাফল্য

আপডেটের সময়: ১১:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬