Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: এসআরবি-১৩ কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: এসআরবি-১৩

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও শিশু ছেলে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আনন্দ বাবু বাদল (২৪)-কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ

এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুলাল গ্রামের একটি বসতবাড়ি থেকে এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এ ঘটনায় নিহত নারীর বাবা আতায়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ও সিপিসি-২ নীলফামারীর যৌথ আভিযানিক দল পঞ্চগড়ের বোদা এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম প্রধান আসামি আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: এসআরবি-১৩

সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: এসআরবি-১৩

আপডেটের সময়: ০৬:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঞ্চল্যকর মা ও শিশু ছেলে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আনন্দ বাবু বাদল (২৪)-কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে পঞ্চগড় জেলার বোদা থানার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী গ্রামের একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড।

এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দুলাল গ্রামের একটি বসতবাড়ি থেকে এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!