Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার। গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান নলডাঙ্গায় অপরাধীদের আতঙ্ক, জনতার আস্থার প্রতীক ওসি মনোয়ার জাহানমাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান—জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসা কুড়াচ্ছেন নলডাঙ্গা থানার ওসি উত্তরণ পাবনার আয়োজনে কবি নীলিমা নীলের জন্মদিন পালন পানিপাড়ায় খেলার মাঠ বন্ধ করে বালুর ব্যবসার আয়োজন প্রতিবাদে এলাকাবাসী নড়াইলের পুলিশ অ্যাসল্ট মামলার প্রধানসহ গ্রেফতার – ২ কালিয়ার মধুমতির ভাঙনে বিলীনের পথে চর মধুপুর, হারিয়ে যাচ্ছে গ্রাম।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে গাইবান্ধায় বিএনপির মতবিনিময় সভা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক পিটন, হারুন অর রশিদ রাহাত খান এবং জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার।
বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। দলের অভ্যন্তরীণ মতপার্থক্য দূরে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় জনগণের অধিকার ও বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলের নীতি ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কথাও তুলে ধরেন নেতারা।
সভা শেষে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়ন করা হয়।

আরও পড়ুনঃ  ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান
Tag :
জনপ্রিয় পোস্ট

মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে গাইবান্ধায় বিএনপির মতবিনিময় সভা

আপডেটের সময়: ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে গাইবান্ধায় বিএনপির মতবিনিময় সভা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
সভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক পিটন, হারুন অর রশিদ রাহাত খান এবং জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভাটি সঞ্চালনা করেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার।
বক্তারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। দলের অভ্যন্তরীণ মতপার্থক্য দূরে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় জনগণের অধিকার ও বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দলের নীতি ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কথাও তুলে ধরেন নেতারা।
সভা শেষে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়ন করা হয়।

আরও পড়ুনঃ  চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ মোঃ সম্পাদক রবিউল আলম