
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
সোমবার (১৬ নভেম্বর) তিনি পৃথকভাবে দুটি দপ্তর পরিদর্শন করেন। এ সময় ভূমি অফিসের সেবামূলক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) অভিষেক কান্তি বর্মন এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।
মোঃ আবু জাফর মন্ডল 























