Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: এসআরবি-১৩ কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • মোকছেদুল ইসলাম
  • আপডেটের সময়: ১১:৫৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৯৭ সময় দেখুন

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল লক্ষীপুর গ্রামের পারুল বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে পারুল বেগমকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির আঙিনায় গরুর খাবারের জন্য রাখা ঘাসের নিচে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার পারুল বেগম দক্ষিণ লক্ষীপুর (হাড়ভাঙ্গা) গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার পারুল বেগমের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান
Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরগঞ্জে মা ও ছেলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার: এসআরবি-১৩

পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটের সময়: ১১:৫৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬