Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

  • ​মোঃ মিলন শাহ
  • আপডেটের সময়: ০৮:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

সিলেটের গোয়াইন ঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি পর্যটন স্পটের ১২৬৩ নম্বর মেইন পিলারের ৫-এস এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তিনি বিএসএফের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পর্যটন এলাকার একটি দোকানঘরে প্রবেশ করে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে বিজিবির টহল দল দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটক করে বিছনাকান্দি ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান

​ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িকভাবে থমথমে পরিস্থিতি ও লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলেও বড় কোনো সংঘর্ষ বা উত্তেজনার আশঙ্কা নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, “বিএসএফ সদস্যের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমাদের টহল দল তাকে আটক করে হেফাজতে নেয়। সীমান্তে কোনো ধরনের উত্তেজনা বা মুখোমুখি অবস্থা নেই, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

​তিনি আরও জানান, আটক বিএসএফ সদস্যের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এ বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সাংবাদিকতায় আসছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনের নিয়ম

​এদিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমেই খুব শীঘ্রই বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তথ্য সূত্র : dbc news, কালবেলা, প্রথম আলো, NTv, সমকাল, ইত্তেফাক, যুগান্তর সহ অন্যান্য নিউজ চ্যানেল।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

আপডেটের সময়: ০৮:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিলেটের গোয়াইন ঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি পর্যটন স্পটের ১২৬৩ নম্বর মেইন পিলারের ৫-এস এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তিনি বিএসএফের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পর্যটন এলাকার একটি দোকানঘরে প্রবেশ করে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে বিজিবির টহল দল দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটক করে বিছনাকান্দি ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

​ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িকভাবে থমথমে পরিস্থিতি ও লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলেও বড় কোনো সংঘর্ষ বা উত্তেজনার আশঙ্কা নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, “বিএসএফ সদস্যের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আমাদের টহল দল তাকে আটক করে হেফাজতে নেয়। সীমান্তে কোনো ধরনের উত্তেজনা বা মুখোমুখি অবস্থা নেই, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

আরও পড়ুনঃ  পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড।