Dhaka ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কলেজ শিক্ষার্থীদের নিয়ে মুজিবনগরে ‘সফট স্কিল’ প্রশিক্ষণ

  • Liton Mondol
  • আপডেটের সময়: ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫২ সময় দেখুন

মেহেরপুরের মুজিবনগরে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আওতায় কলেজ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ‘সফট স্কিল প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগের সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স (BYFC)-এর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে কলেজ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, কর্মজীবন ও সমাজে সফল হতে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং ইতিবাচক মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণে বক্তব্য দেন BYFC-এর প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল, হৃদয় হালদার এবং রেভা. এলডি কীর্তনী। তারা শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আহ্বান জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন চেলসি শিমু বায়েনসহ BYFC-এর সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী ও কলেজ শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, তরুণদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে। বক্তারা তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

কলেজ শিক্ষার্থীদের নিয়ে মুজিবনগরে ‘সফট স্কিল’ প্রশিক্ষণ

আপডেটের সময়: ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬