Dhaka ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কালিয়ায় ডেঙ্গু আক্রান্ত ডা. বুলবুল কবিরের ছেলেকে দেখতে যুবদল নেতাকর্মীরা আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ৫ সম্ভাব্য প্রার্থী নওগাঁ অজ্ঞান পার্টি ও ছিনতাই কারির ৩ সদস্য গ্রেফতার বান্দরবানের দুর্গম এলাকার ১৯ তরুণকে ফ্রিজ-এসি মেরামতে দক্ষ করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করল সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে টেকসই পানির উৎস নিশ্চিত করতে ঝর্ণা পুনরুজ্জীবিত করতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান

গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান ও জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তথ্য প্রাপ্তি নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। জনস্বার্থে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  কলেজ শিক্ষার্থীদের নিয়ে মুজিবনগরে ‘সফট স্কিল’ প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় পোস্ট

স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন

গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আপডেটের সময়: ০৬:৩৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬