Dhaka ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার’-এর এজেন্ট শাখার উদ্বোধন

  • মোকছেদুল ইসলাম
  • আপডেটের সময়: ০৭:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

উত্তরবঙ্গে পার্সেল ও কুরিয়ার সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে নওগাঁ জেলার তিনটি গুরুত্বপূর্ণ উপজেলায় একযোগে এজেন্ট শাখার উদ্বোধন করেছে ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার লিমিটেড’।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলায় ‘মেসার্স মোবাশশিরা এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় প্রতিষ্ঠানটির নতুন এজেন্ট শাখাগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নতুন শাখাগুলোর ঠিকানা হলো—পত্নীতলা শাখা চকনিরখীন মোড়ের দারাজ মার্কেটের নিচতলায়, মহাদেবপুর শাখা বকের মোড়ে এবং ধামইরহাট শাখা টিএন্ডটি মোড়ের বিসমিল্লাহ মার্কেটে অবস্থিত।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আরএসপি (RSP) গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার লিমিটেড’। প্রতিষ্ঠানটির আরজেএসসি (RJSC) নিবন্ধন নম্বর ২৬৯৪। এর প্রতিষ্ঠাতা এস.এম. সোহেল খান এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোসাঃ সালমা বেগম।

আরও পড়ুনঃ  কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনালে অবস্থিত। গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬০টিরও বেশি শাখা সম্প্রসারণ করেছে বলে জানা গেছে।

নতুন এজেন্ট শাখাগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে পার্সেল ও কুরিয়ার সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকেরা নিজ নিজ এলাকা থেকেই পার্সেল আদান-প্রদানের সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নতুন শাখাগুলোর সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

নওগাঁর তিন উপজেলায় ‘ফ্লাই গো লজিস্টিক পার্সেল ও কুরিয়ার’-এর এজেন্ট শাখার উদ্বোধন

আপডেটের সময়: ০৭:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬