Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

পরিবেশ ও প্রতিবেশ পুনরুদ্ধারে বান্দরবানে মাল্টি স্টেকহোল্ডার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

  • মুহাম্মদ আকাশ
  • আপডেটের সময়: ১১:২৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

পরিবেশ ও প্রতিবেশ পুনরুদ্ধার, টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে মাল্টি-স্টেকহোল্ডার অ্যাডভোকেসি ও শিক্ষা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বান্দরবানের হোটেল হিলটন কনফারেন্স হল রুমে এ সভার আয়োজন করা হয়। “Water Resource Management – Place Based Initiative” শীর্ষক এ কর্মসূচি World Vision Bangladesh-এর সহায়তায়, World Vision USA-এর অর্থায়নে এবং HF (Humanitarian Foundation) ও GRAUS (Gram Unnayan Sangathan)-এর বাস্তবায়নে পরিচালিত হচ্ছে।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়া সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.নুর হাসান,বান্দরবান বন বিভাগ বেতছড়া রেঞ্জ অফিসার মো. ইসরাইল, গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস) প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডাব্লিউ আরএম পিবিআই প্রজেক্ট ম্যানেজার কাজী গোলাম মুর্তুজা রাব্বী। রাজবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্য অং প্রু মারমা, রাজবিলা তংচঙ্গা পাড়া কারবারী সুধাংশু তংচঙ্গা,গ্রাউসের ডাব্লিউ আরএমও মো: মামুনুর রশীদ, Humanitarian Foundation উখাই ওয়াং, অরন্য সংস্থার M.H সিং ইয়োপা,ইয়াং লিডারশিপ প্রতিনিধি ডাউকি মারমা, গ্রাউসের ডাব্লিউ আরএমএফ মো: শহিদুল আলম’স উপকারভোগী পরিবার এবং World Vision ও GRAUS-এর প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় অংশীজন, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা পাহাড়ি অঞ্চলে পানি সংকট মোকাবিলা, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ উদ্যোগ পরিবারের পানি সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে মতামত তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

পরিবেশ ও প্রতিবেশ পুনরুদ্ধারে বান্দরবানে মাল্টি স্টেকহোল্ডার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

আপডেটের সময়: ১১:২৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬