Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

ধামইরহাটে অনুকরণীয় দৃষ্টান্ত: সেবামূলক কার্যক্রমে অনন্য উচ্চতায় উচ্চমান সহকারী আব্দুল বারী মন্ডল

  • মোঃ মিলন শাহ
  • আপডেটের সময়: ০৮:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

চাকরির শেষ প্রান্তে এসেও সততা, নিষ্ঠা আর হাসিমুখের সেবায় অনন্য এক নজির স্থাপন করেছেন নওগাঁর ধামইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মো. আব্দুল বারী মন্ডল (চেয়ারে বসা) । দাপ্তরিক কাজের হাজারো চাপ ও ব্যস্ততার মাঝেও সেবাগ্রহীতাদের প্রতি তাঁর আন্তরিকতা ও অমায়িক আচরণ ইতিমধ্যে পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​গত বছরের ২ মে ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসে যোগদানের পর থেকেই তিনি সততা ও পেশাদারিত্বের ছাপ রেখে চলেছেন। এর আগে তিনি মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দীর্ঘকাল সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরিতে আর মাত্র চার বছর মেয়াদ বাকি থাকলেও কাজের প্রতি তাঁর স্পৃহা ও নিষ্ঠায় বিন্দুমাত্র ভাটা পড়েনি।

আরও পড়ুনঃ  নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

​শিক্ষা অফিস সংশ্লিষ্ট ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ কর্মজীবনে তাঁর চরিত্রে কখনো রাগ কিংবা অহংকার দেখা যায়নি। সর্বদা হাসিমুখে সেবাগ্রহীতাদের ফাইলপত্র ও দাপ্তরিক কাজ সমাধান করায় তিনি সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে এক শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।

​ব্যক্তিগত জীবনে তিনি নওগাঁর মহাদেবপুর পৌরসভার কায়স্তপাড়া মহল্লার মৃত সাবের উদ্দিন মন্ডল ও মৃত জুলেখা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক; তাঁর বড় ছেলে বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে এবং মেয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।

​সংশ্লিষ্টদের মতে, মো. আব্দুল বারী মন্ডলের মতো সৎ ও দায়িত্বশীল কর্মকর্তারা সরকারি দপ্তরে জনসেবার মান বাড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনে বড় ভূমিকা পালন করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

ধামইরহাটে অনুকরণীয় দৃষ্টান্ত: সেবামূলক কার্যক্রমে অনন্য উচ্চতায় উচ্চমান সহকারী আব্দুল বারী মন্ডল

আপডেটের সময়: ০৮:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬