Dhaka ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

চন্দনাইশে বিএনপির নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ।

  • নয়ন দাশ
  • আপডেটের সময়: ০৪:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪৫ সময় দেখুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার হাশিমপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সম্প্রতি সাতকানিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাইফুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়। মামলার বাদী ঠিকাদার মো. আব্দুল কাদের সিকদার। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা কালিয়াইশ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কার্যালয়ের সামনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল এবং ভাঙচুরে অংশ নেন। তবে আসামিপক্ষ ও স্থানীয় কয়েকজনের দাবি, ওই স্থানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলে পুলিশ জানিয়েছে। সমাবেশে বক্তারা আরও বলেন, “সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে এ ধরনের মামলা দিয়ে হয়রানি করা হলে নেতাকর্মীরা তা মেনে নেবে না।” তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাইফুলসহ বাকী তিনজনের মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে হাশিমপুর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

চন্দনাইশে বিএনপির নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ।

আপডেটের সময়: ০৪:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬